মোংলা উপজেলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদারের অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারী সমাজকে নিয়ে কটুক্তি করে বক্তব্য দেওয়ায় বৃহস্পতিবার(১১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নারী সমাজের ব্যানারে মোংলা পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান ও মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি মিসেস কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সহস্রাধিক নারী ওই মানববন্ধনে অংশ অংশ গ্রহণ করে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের পক্ষে একটি পথসভায় চেয়ারম্যান ইকরাম ইজারাদার নারীদের নিয়ে দেওয়া ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট -৩ ( রামপাল মোংলা) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়ে এক নির্বাচনী সভায় তিনি নারী নেতৃত্ব হারাম বলে বক্তব্য প্রদান করেন। এসময় তিনি আরো বলেন, নারীদের ভোট দিলে দেশে গজব আসবে। তাছাড়া নারীদের নিয়ে বাংলাদেশের সংবিধান পরিপন্থি নানা কুরুচীপূর্ণ বক্তব্য দিয়ে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন। ইকরাম ইজারাদার আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজকের মানববন্ধনে চেয়ারম্যান ইকরাম ইজারাদারের অপসারন ও শান্তির দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী। বিএনপির চেয়ারপার্সন নারী, জাতীয় সংসদের সাবেক বিরোধী দলের নেত্রী নারী, সংসদের স্পিকার, শিক্ষামন্ত্রী নারী। দেশে যখন নারীরা এগিয়ে যাচ্ছে তখন এই ইকরাম চেয়ারম্যানের এমন বক্তব্য বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ সকল নারীদের কলঙ্কিত করেছেন। এসময় আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম, পৌরসভার কাউন্সিলর শিউলি আকন, জাহানার চানু, জোহরাসহ বিভিন্ন শ্রেনী পেশার নারী নেতৃবৃন্দ।
Please follow and like us: