মোংলা প্রতিনিধিঃ সুন্দরবনের শ্যালা নদীতে কুমিরের আক্রমনে নিখোঁজ নজরুলের (৫৬) ছিন্নভিন্ন শরীর উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার সকালে শ্যালা নদীর ভাইজোড়া খাল থেকে নজরুলের শরীরের অর্ধেক অংশ উদ্ধার করেন তারা। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গত শনিবার (১৪ জুলাই) সুন্দরবনের শ্যালা নদীর মৃগামারী খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন নজরুল। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক শাহীন কবির বলেন, নিখোঁজের ৩ দিনের মাথায় সোমবার সকালে সুন্দরবনের শ্যালা নদী থেকে নজরুলের শরীরের অর্ধেক অংশ (মাথা থেকে মাজা পর্যন্ত) উদ্ধার হয়েছে। এ সময় তার দুই হাতও ছিলো না। ধারণা করা হচ্ছে কুমিরের আক্রমনেই তার মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, নজরুল বনবিভাগের নিয়ম মেনে বৈধ পাশ পারমিট নিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন। তাই তার পরিবার আবেদন করলে ক্ষতিপূরণ পাবেন। বন আইন অনুযায়ী বৈধ পাশ পারমিট নিয়ে সুন্দরবনের প্রবেশের পর কেউ নিহত হলে ১ লাখ টাকা, আহত হলে ৫০ হাজার টাকা এবং মালামালের ক্ষতি হলে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার বিধান রয়েছে বলেও জানান তিনি। নিহত নজরুল মোংলার সুন্দরবন ইউনিয়নের বৈদ্যমারী গ্রামের মকবুল খন্দকারের ছেলে।
, || - ||
মোংলায় কুমিরের আক্রমণে নিখোজ নজরুলের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: