, || - ||

মোংলায় বিভিন্ন আয়োজনে ‘সুন্দরবন’ দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

এস এম মোতাচ্ছিনঃ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নানা আয়োজনের মাধ্যমে সুন্দরবন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে প্রাণবৈচিত্র বিষয়ক শিশু চিত্রাংকন, র‌্যালী, মানববন্ধন, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র যৌথ আয়োজনে মোংলার সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় চত্বরে সুন্দরবন দিবস উপলক্ষে এসকল কর্মসুচি পালিত হয়। পরবর্তীতে সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর বাগেরহাট জেলা কমিটির আহবায়ক, পশুর রিভার ওয়াটারকিপার ও বিশিষ্ট সাংবাদিক মোঃ নূর আলম শেখ।

সমাবেশে বক্তারা বলেন এই মুহুর্তে সুন্দরবনের বৃক্ষ নিধন এবং খালে বিষ দিয়ে মাছ মারা বন্ধ করতে হবে। সুন্দরবনের প্রান পশুর নদীতে প্লাষ্টিক দূষণ এবং শিল্পবর্জ্য দূষণ রুখতে না পারলে সুন্দরবন রক্ষা করা যাবে না। সুন্দরবনের চারপাশে অপরিকল্পিত শিল্পায়ন  বন্ধ করতে হবে অচিরেই। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষার গর্বিত অভিভাবক হিসেবে যথাযথ দায়িত্ব পালন করতে না পারলে পরবর্র্তী প্রজন্মের কাছে প্রশ্নের সম্মুখিন হতে আমাদের। এসময় বক্তারা বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসর আহবান জানায়।

সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমবায়ী নেতা পীযুষ কান্তি মজুমদার, অধ্যাপক সুরেশ চন্দ্র রায়, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, নিরাপদ সড়ক চাই মোংলার আহবায়ক ও সার্ভিস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন, নারীনেত্রী গীতা রায় ও পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মাহরুফ বিল্লাহ প্রমূখ।

Please follow and like us: