জিয়া মঞ্চ মোংলা উপজেলা শাখার কমিটি হস্তান্তর করেছে সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (১০ জুলাই) দুপুরে বাগেরহাট শহরের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা কমিটি হস্তান্তর করেন জিয়া মঞ্চ বাগেরহাট জেলা শাখার আহবায়ক এডভোকেট শিকদার ইমরান হোসেন এবং সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম খান।
এর আগে জিয়া মঞ্চ মোংলা উপজেলা কমিটিতে মোঃ বিল্লাল সরদারকে সভাপতি, মোঃ জুলফিকার আলীকে সাধারণ সম্পাদক এবং মোঃ আল মামুন পহলানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি হস্তান্তর অনুষ্ঠানে জিয়া মঞ্চের আহ্বায়ক এডভোকেট শিকদার ইমরান হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক দফা আন্দোলন ঘোষণা করেছে। জেলার সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সকল আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, জিয়া মঞ্চ বাগেরহাট জেলার সকল নেতাকর্মীর নামে দায়েরকৃত মামলায় সম্পূর্ণ ফ্রিতে আইনি সহায়তা দেওয়া হবে।
Please follow and like us: