, || - ||

মোংলা থানার চিলা ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মোস্তাফিজুর রহমান, মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ- আজ (২৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় মোংলা থানার চিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এক মাদকের  বিরুদ্ধে আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত মাদক বিরুদ্ধে অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিলা ইউনিয়নের যুবলীগ নেতা রেজাউল করিম বাচ্চু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগ  ফেরদৌস শেখ, নুর ইসলাম, খলিফাসহ প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় রেজাউল করিম বাচ্চু বলেন, মাদককে না বলি মাদকমুক্ত দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে আসতে হবে এবং মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে। আজ থেকে সবাইকে শপথ করতে হবে যে, মাদক মুক্ত বাংলাদেশ চাই।  মাদককে না বলি মাদক মুক্ত তারুণ্য গড়তে  চাই।

তিনি আরও বলেন আমাদের আজকের আয়োজন মাদকের বিরুদ্ধে কথা বলা এবং মাদক বিরোধী অভিযান ।

 

এই অভিযান আমাদের অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ।

Please follow and like us: