, || - ||

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গোলাপগঞ্জে এক যুবকের মৃত্য

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

গোলাপগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারের পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আবু তাহের। সে শাহপরাণ থানার মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা নুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ ডিসেম্বর শুক্রবার বিকালে বিয়ানীবাজারে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে সিলেটের উদ্দেশ্যে আসার সময় হেতিমগঞ্জে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা তাহেরসহ অপর আরোহী আল আমিন গুরতর আহত হন।

তাৎক্ষনিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। সে সিলেটের তরুণ প্রতিভাবান ক্রিকেটার হিসেবে আবু তাহেরের পরিচিত ছিল।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please follow and like us: