বুধবার , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে  নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নে মশাল মিছিল ও সড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বঞ্চিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়াকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় লাগাতার আন্দোলন চলছে। বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে এ আন্দোলন অব্যাহত আছে। আন্দোলনের ধারাবাহিকতায় শুক্রবার রাতে নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের দায়েমছাতি বাজারে মশাল মিছিল ও সড়ক অবরোধ করে  বিক্ষোভ প্রদর্শন করে মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দায়েমছাতি দক্ষিণ বাজার থেকে মশাল মিছিল শুরু করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব বাজারে গিয়ে  সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
এসময় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবী জানান।
Please follow and like us: