বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মোমিনুল হক পাটোয়ারী পদ্মা অয়েল ট্যাংকার ওনার্স রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন’র সহ-সভাপতি নির্বাচিত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
পদ্মা অয়েল ট্যাংকার ওনার্স রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন’র (পোটরা) সহ-সভাপতি নির্বাচিত হলেন মোমিনুল হক পাটোয়ারী।
শুক্রবার (২৬ মে)  চট্টগ্রামের হোটেল দি গ্রীন শেডো রেস্টুরেন্টে পদ্মা অয়েল ট্যাংকার ওনার্স রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ২০২৩-২০২৪ দ্বি-বার্ষিক সম্মেলনে মোমিনুল হক পাটোয়ারীকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
পোটরা’ সভাপতি ইয়াকুব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নব-নির্বাচিত
কমিটির অন্যন্যদের মাঝে সভাপতি ইয়াকুব চৌধুরী, সহ-সভাপতি মাস্টার মোমিনুল হক, সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক তানভীর মাসুম, সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরী, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-অর্থ সম্পাদক টনি, কার্যকরী সদস্য তৌহিদুল ইসলাম মাসুম, রাসেল ও রেজা।
মোমিনুল হক পাটোয়ারী ছাগলনাইয়া উপজেলাধীন ঘোপাল ইউনিয়নের পূর্ব ঘোপাল আকবর পাটোয়ারী বাড়ির কৃতি সন্তান। এছাড়াও তিনি জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন।
Please follow and like us: