নয়া আলো ডেস্কঃ- বাগেরহাটের মোরেলগঞ্জে একটি খালের চর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কামার হাটা খালের চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৩টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কামার হাটা খালের চরে পুরাতন একটি কাপড়ে মোড়ানো একটি শিশুর লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে নবজাতক শিশুটি কোনো তরুণ-তরুণীর অবৈধ প্রেমের ফসল এবং লোকলজ্জার ভয়ে মাস পূর্ণ হওয়ার আগেই শিশুটিকে ডেলিভারি করানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার এসআই রায়হান জানান, লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।
Please follow and like us: