বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই কোটি টাকার ক্ষতি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :-  বাগেরহাটের মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে ক্ষতির পরিমান দাড়িয়েছে প্রায় এক কোটি টাকা।  সোমবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের পোলেরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. হায়দার আলী আকন জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে রয়েছে। অগ্নিকান্ডে হোটেল ও চায়ের দোকানসহ টিনসেটের ৬টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমান দাড়িয়েছে প্রায় এক কোটি টাকা। তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

Please follow and like us: