, || - ||

মোহাম্মদপুর ৩১ নং ওয়ার্ড নবগঠিত নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ ঢাকা মহানগরে প্রয়োজনীয় নাগরিক সেবার মান উন্নয়ন প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও তাদের অধিকার আদায়ে রাজধানীর মোহাম্মদপুর থানা ৩১ নং ওয়ার্ড নবগঠিত নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ আগষ্ট ২০১৮ রোজ শনিবার বাদমাগরিব জনাব রুস্তম আলী খাঁন সাহেবের বাসভবন ৭৭/সি আসাদ এভিনিউ মোহাম্মদপুর ঢাকা এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা নাগরিক কমিটির জনপ্রিয় সভাপতি জনাব এম. ওমর ফারুক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নূরুন নবী ভোলা, ২৯ নং ওয়ার্ডে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এ আর আলমগীর’সহ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ৩১ নং ওয়ার্ড নাগরিক কমিটির সভাপতি জনাব রুস্তম আলী খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩১ নং ওয়ার্ড নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জনাব রমিজ উদ্দিন ফরাজী।

প্রধান অতিথি জনাব এম. ওমর ফারুক বলেন ডিজিটাল বাংলাদেশ নির্মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশব্যাপী যে উন্নয়নকল্প পরিচালনা করছেন, মোহাম্মদপুরবাসী যেন সেই সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে জঙ্গি-সন্ত্রাসবাদ ও মাদক নির্মূল, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী ও শিশু অধিকার রক্ষায় সহায়তা, ইভটিজিং প্রতিরোধে কার্যকর ভূমিকা এবং এলাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে নাগরিক কমিটিকে নিরলসভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন আগামী জাতীয় নির্বাচনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঢাকা-১৩ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাইকে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে হবে।

পরিচিতি সভায় ১৫ আগস্ট ১৯৭৫ সালে বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের ও কর্নেল জামিল, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ সকলের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Please follow and like us: