, || - ||

মোহাম্মদ নাসিমের রোগমুক্তিতে সোনামুখী ইউনিয়ন আ.লীগের বিশেষ দোয়া

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।
চৌদ্দ দলের সমন্বয়ক, সাবেক স্বাস্থ্যমন্ত্রি ও বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনায় কাজিপুরের সোনামুখী ইউনিয়ন আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ দোয়ার আয়োজন করে।
বুধবার আসরের পর সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে নিরাপদ দূরত্ব মেনে আয়োজিত দোয়ার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
দোয়া পরিচালনা করেন সোনামুখী ঈদগাহ্ মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, উপজেলা যুবলীগ সভাপতি আলী আসলাম, ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু, সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র সাহা সাগর, সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
Please follow and like us: