, || - ||

মৌলভী সামছুল করিম কলেজের প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

রবিবার (৫ এপ্রিল) ছাগলনাইয়া মৌলভী সামছুল করিম কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন- প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাগলনাইয়া উপজেলায় ৫ টি ইউনিয়ন ও পৌর এলাকার কর্মহীন গরীব ও দিনমজুর ১২০ পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া তাহের’র অনুমতি স্বাপেক্ষে মৌলভী সামছুল করিম কলেজের প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিনিধির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে বলে জানায় ছাত্র পটিষদ। এ ত্রান সামগ্রীর মধ্যে যা রয়েছে তা অনেক পরিবারের ১৫/২০ দিনের খাবার। এতে দায়িত্ব শীল ভূমিকা পালন করেছেন উক্ত পরিষদের আহবায়ক কাজী শাহীন উদ্দিন, আহবায়ক কমিটির অন্যতম সদস্য সালাহ উদ্দিন জনি ও সদস্য সচিব মোতাহের হোসেন মিঠু। এতে আরো উপস্থিত থেকে তদারক করেছেন মোঃ আলমগীর, শহীদ উল্লাহ বলি, নাজিম, রাশেদ,হান্নান, আরিফ, রাকিব সহ অনেকে। আহবায়ক কাজী শাহীন বলেন, বর্তমান পরিস্থিতিতে ঘরবন্দি দরিদ্র মানুষের জন্য সুষ্ঠ ভাবে ত্রান বন্টন সমাজের জন্য খুব জরুরি তাই আমরা এই কাজে হাত দিয়েছি আশা করি সামনে আরো বড় পরিসরে ত্রান বিতরন করে মানুষের পাশে দাড়াবে প্রাক্তন ছাত্র পরিষদ।

পরিষদের আহবায়ক সদস্য সালাহউদ্দিন জনি সকল দাতা ও কর্মিকে ধন্যবাদ দিয়েছেন ভবিষ্যতে আরো বেশি করে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

 

Please follow and like us: