, || - ||

মৎস্য চাষীদের সফলতার গল্পে মেন্টরিং প্রোগ্রাম; লিড ফার্মারদের উৎসাহ ভাতা ক্রেস্ট প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

ফারুক রাজ, বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা: সাতক্ষীরা নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের বাস্তবায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে পেইজ প্রকল্পের আওতায়  মেন্টরিং প্রোগ্রাম এবং চাষীদের কারিগরি সেবা প্রদানে অবদানের জন্য লিড ফার্মারদের উৎসাহ ভাতা  ও ক্রেস্ট  প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) সকালে সাতক্ষীরা এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামার অডিটরিয়াম হলরুম প্রাঙ্গনে “উন্নত পদ্ধতিতে কার্প-গলদা মিশ্রচাষ ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন বিষয়ক প্রকল্পের আওতায়  নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের সমন্বয়কারী এস এম মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান আলোচনা রেখে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ও দিনব্যাপী এ কর্মসূচির সার্বিক কার্যাবলি সম্পন্ন করেন।

সফলতার গল্প  শুনিয়ে চাষীরা বলেন, শিক্ষাই উন্নয়নের মূল সূত্র। প্রশিক্ষণের মাধ্যমে সঠিক ভাবে চাষ করে বুঝলাম প্রশিক্ষণ ছাড়া কোন চাষীর সফলতা অর্জন অসম্ভব। সফল মাছ চাষের ক্ষেত্রে মাটি-পানির গুনগতমান (PH) পরীক্ষা ও সঠিক পোনা নির্বাচন অত্যাবশকীয় । তিন হাজার মিশ্র মাছ চাষীদের সমন্বয়ে গড়ে উঠা সাতক্ষীরা নওয়াবেঁকী গনমূখি ফাউন্ডেশন থেকে আমরা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে বর্তমানে সময় ও অর্থের অবচয় রোধ করে মাছ চাষের উৎপাদন বৃদ্ধি মাধ্যমে    সফলতা পেয়েছি  ।

অতিথিরা বলেন, একটি উন্নত পদ্ধতিতে কার্প-গলদা মিশ্র চাষ করে বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করে ভ্যালু চেইন উন্নয়ন বিষয়ক প্রকল্পের আওতায় তিন বছর মেয়াদী এ এনজিএফ প্রকল্পের সমাপনিতে বর্তমান তিন হাজার চাষী । সকলকে এনজিএফ প্রকল্প যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করেছে সেটি বাস্তবায়ন করার পাশাপাশি চাষের ক্ষেত্রে নিশ্চিত ভাবে ভসইরাস মুক্ত পোনা নির্বাচন  ভেড়ি বাঁধ মজবুদ করে স্থানীয় মৎস্য কর্মকর্তার পরামর্শে নিরাপদ মাছ চাষ ও বাজারজাত করতে হবে।

ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর বাবু কুমার রায়ের সার্বিক সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হুমায়ুন কবির, খুলনা উপ-প্রধান নিবার্হী কনসালটেন্সি ইমরান খান, এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামারের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, কলারোয়া উপজেলা  সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল,শ্যামনগর উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আশাশুনি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতান, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর জিএম ফারুক হোসেন, রবিউল ইসলাম, যাদব অধিকারী, জিকে বৈদ্য, এবিসিএফ রবিউল ইসলাম, লিড ফার্মার, সহকারি লিড ফার্মার, সফল চাষী প্রমুখ।

উল্লেখ্য, মেন্টরিং প্রোগ্রামে চাষিদের কারিগরি সেবা প্রদানে বিশেষ অবদান রাখার জন্য উৎসাহ ভাতা, ক্রেস্ট প্রদান করা হয়।

Please follow and like us: