সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে হত্যা মামলার আসামীসহ আটক ৩

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
নজরুল ইসলাম জুয়েল,ময়মনসিংহ প্রতিনিধি-

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে নান্দাইলের আলোচিত রাজ্জাক হত্যা মামলার মূল আসামী ও দুই মাদক ব্যবসায়ীসহ তিনকে গ্রেফতার করেছে। এ সময়  ২০ কেজি গাজা, ২০০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নান্দাইলের চর কামটখালীর হাবিবুর রহমান, গাজা ব্যবসায়ী কিশোরগঞ্জ জেলার ভৈরবের কামরুল ইসলাম কাজল (২৪)ও  গৌরীপুরের আবু তাহের(৫০)। পৃথক মামলায় বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায় পুলিশ সুপার শাহ আবিদ হোসেন নির্দেশে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবি পুলিশ বুধবার নান্দাইলের চর কামটখালী এলাকা থেকে নান্দাইলের আলোচিক আব্দুর রাজ্জাক হত্যা মামলার মূল আসামী হাবিবুর রহমানকে (৩৫) গ্রেফতার করে। এছাড়া ফুলপুরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত গাজা ব্যবসায়ী কিশোরগঞ্জ জেলার ভৈরবের কামরুল ইসলাম কাজল(২৪) কে  ২০ কেজি গাজাসহ গ্রেফতার করে। অপর এক অভিযানে ঈশ্বরগঞ্জ এলাকা থেকে ইয়াবা ও হেরোইন ব্যবসায়ী আবু তাহেরকে ২শত পিচ ইয়াবা ও একশত গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। ডিবির এসআই আক্রাম হোসেন, নাজিম উদ্দিন, হাবিবুর রহমান, এএসআই নজরুল ইসলামসহ অন্যান্যরা এ অভিযান পরিচালনা করেন। ডিবির ওসি শাহ কামাল আকন্দ  ও মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, নান্দাইলের আব্দুর রাজ্জাক হত্যা মামলাটি ডিবি পুলিশের কাছে তদন্তভার দেয়া হয়েছে একমাস আগে। এর আগে নান্দাইল পুলিশ তদন্ত করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। গ্রেফতারকৃত হাবিবুর রহমান রাজ্জাক হত্যাকান্ডে জড়িত থাকার পুলিশী জিজ্ঞাসাবাদে এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া অন্যান্য আসামীদের গ্রেফতার গ্রেফতারের চেষ্ঠা চরছে। অপরদিকে মাদক ব্যবসায়ীদের নামে পৃথক করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ডিবি পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us: