অাল অামিন, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি-
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ- ৬ ফুলবাড়িয়া আসনে আ’লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন ১৪ জন, বিএনপির ৫ জন, জাতীয় পার্টির ৩ জন, জাসদ ০১ জন, কৃষক শ্রমিক জনতালীগ ০৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ০১ জন, স্বতন্ত্র ০১ জন সহ মোট ২৮জন। গণপরিষদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ মোসলেম উদ্দিন এমপি, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম,এ কদ্দুছ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক সরকার, প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ, শহর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট কে,বি,এম আমিনুল ইসলাম খাইরুল, জেলা আ’লীগের উপ প্রচার সম্পাদক এ্যাডভোকেট মোঃ মফিজ উদ্দিন মন্ডল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান এস,এম সাইফুজ্জামান, ইঞ্জিঃ রফিকুল ইসলাম তোতা, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ গোলাম রব্বানী, আ’লীগ নেতা ইয়াসিন আলী, ঢাকাস্থা ফুলবাড়ীয়া সমিতির সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর যুবলীগ নেতা গোলাম সারোয়ার খান জাকিরসহ ১৪ জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন।
বিএনপির দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এম.পি ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমদ, জেলা বিএনপির সদস্য আখতারুল আলম ফারুক, সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, মোঃ আব্দুল আজিজ, রফিজ উদ্দিন মাস্টার। জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা ডাঃ কে,আর ইসলাম, জাপা নেতা মাহফিজুর রহমান বাবুল, শ্রমিক পার্টি কেন্দ্রীয় নেতা আঞ্জু আরা বেগম। জাসদ থেকে ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম (মিন্টু), ইসলামী আন্দোলনের অধ্যাপক মাও. নূরুল আলম সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতালীগের জেলা কমিটির সভাপতি প্রিন্সিপাল আঃ রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আঃ রাজ্জাক রাজা। স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন।
Please follow and like us: