, || - ||

যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়িতে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়িতে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। দিবসটি
উপলক্ষে রবিবার(৭মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয়
ও দলীয় পতাকা উত্তোনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
পরে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ
শেষে টাউন হলে স্থাপিত বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে গিয়ে ফুল দিয়ে
শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন নেতাকর্মীরা। সেখানে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের
শ্রদ্ধা ও স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করে সংক্ষিপ্ত সমাবেশ করে।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদারের সঞ্চালনায়
অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর
মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা। তিনি ঐতিহাসিক ৭ই মার্চের স্মৃতিচারণ
করে বাংলাদেশ অর্জনের ইতিহাস তুলে ধরেন।
এ সময় উপস্থিত পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তি চাকমা,
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া,সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র
নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে
আলম,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা
আওয়ামীলীগের নেতা ও জেলা পরিষদ সদস্য এ্যাড. আশুতোষ চাকমা,নিলোৎপল খীসা,
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ^জিৎ
রায় দাস প্রমুখসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

Please follow and like us: