বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

যথাযোগ্য মর্যাদায় নাঙ্গলকোটে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার নাঙ্গলকোটে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে নাঙ্গলকোট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু ,উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, পৌর মেয়র আবদুল মালেক , নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমন।

সকাল ৭ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তর থেকে প্রভাত ফেরি’র র‌্যালি বের হয় ।র‌্যালিটি নাঙ্গলকোট পৌর বাজার প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে গিয়ে শেষ হয় । প্রভাত ফেরি’র র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা হল রুমে আলোচনা সভা,জাতীয় সংগীর, চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুউদ্দিন কালু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া,পৌর মেয়র আব্দুল মালেক, নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন ও সাধারন সম্পাদক ওমর ফারুক মামুন প্রমুখ। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার বিতরণ করা হয়।

Please follow and like us: