যদি মানুষ হও
মোহাম্মদ ইমাদ উদ্দীন
মানুষকে করেছে খোদা তাআলা
সৃষ্টির সেরা জীব।
মানুষের প্রতি সদয় নন যে জন
খোদা তাআলাও তার প্রতি সদয় নন।
যদি মানুষ হও
মানুষের বিপদ আপদে যাও এগিয়ে।
যদি মানুষ হও
দুঃখী মানুষের পাশে মানব সেবায় নিয়োজিত হও।
যদি মানুষ হও
সন্ত্রাসী-টেন্ডারবাজ ছেড়ে দিয়ে
কলম হাতে নাও।
আর জীবনটাকে গড়ে তোল ফুলের মত।
সাফল্য
মোহাম্মদ ইমাদ উদ্দীন
সাফল্য যদি পেতে চাও
মা-বাবা ও মুরাব্বীদের দুআ নাও।
সাফল্য যদি পেতে চাও
হও কঠোর পরিশ্রমী।
সাফল্য যদি পেতে চাও
রাস্তা ঘাঠে আড্ডা না দিয়ে
মনযোগী হও জ্ঞান-বিজ্ঞানে পড়াশুনায়।
সাফল্য যদি পেতে চাও
অস্ত্রগুলি ফেলে দিয়ে, কলম হাতে নাও।
পাপ
মোহাম্মদ ইমাদ উদ্দীন
ওরা সবাই গালি দেয়
তাইতো আমার ভয়।
ওদের সাথে মিশতে গিয়ে
পাপ যদি হয়।
মা সেদিন বললো ডেকে
পাপ যদি করো
মিলবে তোমায় দোযখের স্বাদ।
তবুও যারা গালি দেয়
আমার এতে ভয়।
ওদের সাথে মিশতে গিয়ে
জীবন হবে ক্ষয়।
স্বপ্ন দেখি
মোহাম্মদ ইমাদ উদ্দীন
আমি শুধু স্বপ্ন দেখি
সত্য ও ন্যায়ের পথ খুজতে।
আমি শুধু স্বপ্ন দেখি
হৃদয় দিয়ে ইসলামকে ভালোবাসতে।
আমি শুধু স্বপ্ন দেখি
জীবন দিয়েও খোদার পথে লড়তে।
আমি শুধু স্বপ্ন দেখি
আল্লাহর আইনে ইসলামী সমাজ গড়তে।
আমি শুধু স্বপ্ন দেখি
মাদক ও সন্ত্রাস মুক্ত জীবন গড়তে।