যশোরের শার্শা লক্ষনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গর্ভবতী মা ও মেয়ের মৃত দেহ উদ্ধার করে পুলিশ।
রবিবার(২ ফেব্রুয়ারি) সকাল ৮টার সময় নিজ ঘরে গলায় শাড়ি পেছিয়ে আড়ার সাথে ঝুলে আত্নহত্যা করে।
নিহতরা হলো রামচন্দ্রপুর গ্রামের আল মামুনের স্ত্রী জুলেখা খাতুন(২৫) তার মেয়ে আমেনা খাতুন(৫)।
স্থানীয়রা জানান,শনিবার সকালে আল মামুনের মেয়ে পাশের গ্যাদোর দোকানে গেলে গ্যাদোর মেয়ে জুলি তার গলায় স্বর্ণের চেইন নিজের বলে ছিনিয়ে নেয়।এতে মেয়েটি বাড়ি এসে তার মাকে বললে তার মা বিষয়টি নিয়ে গ্যাদোদের কাছে গেলে তাদের কে মিথ্যা চুরির অপবাধ দিলে মান অপমানে পরে দিন সকালে নিজের ঘরের মধ্যে নিজ হাতে মেয়েকে শ্বাসরোধ করে এবং নিজে গলায় শাড়ি দিয়ে অত্নহত্যা করে।
নিহতের স্বামী বলেন,প্রতিদিনের ন্যায় আজ সকালেও সে নিজের হাতে আমাকে খাওয়া খেতে দেয়।খাওয়ার পর কাজে গেলে বাড়ির লোক জনের মাধ্যে খবর পায়, খবর পেয়ে এসে দেখি মেয়ের মা ও মেয়ের নিথরদেহ পড়ে আছে।কেন এ কাজ করলো সে আমি কখন ভাবতে পারি এমন ঘটনা ঘটাবে।
সীমা খাতুন জানান,সকালে আমার ভাবি সবার সাথে দেখা করে, আমার ভাইয়ের কাজে যাওয়ার গোজগাজ করে দেলে কাজে চলে যায়।কিছু পরে ভাবিকে ডাকতে থাকলে কোন সাড়া পায় না।এসে দেখি ঘরের দরজা ভেতর থেকে দেয়া পাশের জানলা দিয়ে দেখতে পায় ঘরের আড়ার সাথে ঝুলে আছে।পরিবারের লোক জন এসে দরজা ভেঙ্গে দেখি পাশে মেয়েটার ও নিথর দেহ পড়ে আছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃআতাউর রহমান জানান,ঘটোনাস্থলে উপস্থিত হয়ে লাশ দুটি উদ্ধার করে পোষ্ট মডাম রিপোটের জন্য যশোর ২৫০ বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ ঘটনার সাথে জড়িত ৩জন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।আটকৃত হলো গ্যাদোর বৌ ও মেয়ে এবং নিহতের স্বামী।
Please follow and like us: