, || - ||

যশোরে গাছ থেকে পড়ে লাইন ম্যান নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

নয়া আলো ডেস্কঃ- যশোরে বটগাছ থেকে পড়ে জহুরুল উদ্দিন গাজী (৪৫) নামে ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর (ওজোপাডিকো) এক লাইন ম্যান নিহত হয়েছে৷ শুক্রবার সকালে শহরের ঢাকা রোড বাড়ান্দীপাড়া মোড়ে এঘটনা ঘটেছে৷

নিহত লাইন ম্যান শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আমিন উদ্দিন গাজীর ছেলে৷ তার গ্রামের বাড়ি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মটবাড়িয়া গ্রামে৷ তিনি যশোর শহরের ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর লাইন ম্যানের কাজ করতো৷

নিহতের ভাগ্নে আবু বক্কর সিদ্দিক জানাযায়, শুক্রবার সকালে অফিসিয়াল কাজে শহরের ঢাকা রোড বাড়ান্দীপাড়া এলাকায় বটগাছের ডাল কাটতে যায়৷ বটগাছের ডাল কাটার জন্য মই লাগিয়ে বটগাছে উঠে ডালকাটার সময় পায়ের নিচে থেকে মই সরে পড়ে যায়৷ স্থানিয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কাজল মল্লিক মৃৃত ঘোষনা করেন।

Please follow and like us: