নয়া আলো ডেস্কঃ- যশোরে দুর্বৃত্তদের বোমা হামলা ও ছুরিকাঘাতে যুবলীগ নেতা আরাফাত রহমান লিটন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও এক যুবলীগ কর্মী। শুক্রবার রাতে বোমা হামলার পর শনিবার ভোরে তিনি মারা যান।
নিহত আরাফাত রহমান লিটন শহর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল মুন্না মনুর ছেলে। আর আহত যুবলীগ কর্মী ফজলুল করিম মিলন একই এলাকার জামাল হোসেনের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোমায় আহত হন পাশে থাকা মিলনও। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন। সারা শরীরে বোমার স্প্লিন্টার বিদ্ধ হওয়ায় লিটনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে আজ শনিবার ভোরে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া জানান, বোমা হামলার ঘটনায় কারা জড়িত তা পুলিশ উদ্ঘাটনের চেষ্টা করছে।