, || - ||

যশোর উন্নয়নে অবদান রাখা তরুণনেতা এমপি শাহীন চাকলাদারকে নাগরিক সংবর্ধনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

যশোরের মাটি ও মানুষের নেতা; এ জেলার উন্নয়নে অবদান রাখা তরুণনেতা যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে নাগরিক সংবর্ধনা দিলেন যশোর নাগরিক কমিটি। সংবর্ধনা অনুষ্ঠানে যশোর শহর ছাড়াও আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন নাগরিক সংবর্ধনার আহ্বায়ক কমিটি ও আহ্বায়ক কমিটির উপকমিটি।

শনিবার (৩১ অক্টোরব) বিকাল ৩ টা থেকে রওশন আলী মঞ্চে অতিথিদের আগমনী গানের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপরেই সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, বঙ্গবন্ধু স্মরণে বঙ্গবন্ধুর উপর জীবনী পাঠ, গান ও দেশাত্মবোধক গান পরিবেশিত হবে। এরপর নাগরিক কমিটির উদ্যোগে যশোরের এই তরুণ সমাজসেবক শাহীন চাকলাদারকে যশোরের ঐতিহ্যবাহী খেজুরগাছ সম্বলিত ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়। এর পরেই যশোরের বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়ী প্রতিনিধি, পৌরসভা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও নিজ নিজ উদ্যোগে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান। সম্মাননা অনুষ্ঠান শেষে যশোরের প্রায় ১০ টিরও বেশি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা ‘সাংস্কৃতিক সন্ধ্যায়’ সংগীত ও নৃত্য পরিবেশন করছেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, ডিপ্লোমা প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, ক্রীড়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিককর্মী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ, পূজা উদযাপন পরিষদ, নারী সংগঠন এবং মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দকে যোগ দিয়েছেন।

Please follow and like us: