, || - ||

যশোর জেলা লকডাউন ঘোষণা।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় যশোর জেলাকে আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এ ঘোষণা দেন। বিষয়টি  নিশ্চিত করেছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।

তিনি জানান, যশোর জেলায় করোনা রোগী বাড়ছে। বর্তমানে জেলায় ২৯ জন করোনা রোগী রয়েছেন। তাই করোনা রোধে যশোর জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে এই ঘোষণা কার্যকর হবে।

তিনি আরও জানান, লকডাউন চলাকালে যশোর জেলায় বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না। অনুরূপভাবে কেউ জেলার বাইরে যেতে পারবে না। গণপরিবহন বন্ধ থাকবে।

তবে জরুরি পরিসেবায় নিয়োজিত যানবাহনগুলো ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহনে নিয়োজিত গাড়ি চলাচল করতে পারবে বলেও জানান তিনি।

Please follow and like us: