, || - ||

যশোর ৬ আসনে মনোনয়ন পেলেন শাহীন চাকলাদার।উপ-নির্বাচনে নৌকা প্রার্থীর নাম ঘোষণা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনসহ কয়েকটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।  মেয়রপদে নৌকার মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চসিকের মেয়র পদে মনোনয়ন চূড়ান্ত করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এছাড়াও ঢাকা-১০ আসনে শফিউল ইসলাম মহিউদ্দিন, বগুড়া-১ আসনে শাহদরা মান্নান, যশোর-৬ আসনে শাহিন চাকলাদার, বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম মিলন ও গাইবান্ধা-৩ আসনে নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন উম্মে কুলসুম।

Please follow and like us: