, || - ||

যুক্তরাজ্যে হাউস অফ লর্ডস কমিউনিটি অ্যাওয়ার্ড অর্জন করলেন ব্রিটিশ বাংলাদেশী মনসুর আহমদ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

ব্রিটিশ সমাজে কমিউনিটির সংহতি ও একত্রীকরণে অসামান্য অবদানের জন্য হাউস অফ লর্ডস ব্রিটিশ কমিউনিটি অনার্স অ্যাওয়ার্ড অর্জন করলেন ব্রিটেনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও অসংখ্য মর্যাদাপূর্ণ স্বীকৃতির ধারক ব্রিটিশ বাংলাদেশী মনসুর আহমদ I যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা-দক্ষিণ এশিয়া ও জাতিসংঘ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ গত ২০ শে অক্টোবর ২০২৩ ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডস এ অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন I

যুক্তরাজ্যের কমিউনিটি পর্যায়ে একজন সক্রীয়, নিবেদিত ও অনুপ্রেণা মূলক স্বেচ্ছাসেবী হিসেবে মনসুর আহমদ প্রায় ১৭ বৎসর যাবৎ মানবসেবা মূলক বিভিন্ন কর্মকান্ডে প্রশংসনীয় অবদান রেখে আসছেন I ব্রিটিশ সমাজে কমিউনিটির সংহতি ও একত্রীকরণের উদ্দেশ্যে যোগাযোগ রক্ষা, ফুড ব্যাঙ্ক ও হাব এ খাদ্য-সামগ্রী সংগ্রহ, বিতরণ, সমন্বয় ও সংযোগ স্থাপন, কমিউনিটির স্কুল সমূহের শিক্ষা ক্ষেত্রে ভূমিকা, স্থানীয় প্রশাসনে সামাজিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসহ সমাজের  বিভিন্ন গঠনমূলক কর্মকান্ডে একজন নিষ্ঠাবান স্বেচ্ছাসেবী হিসেবে মনসুর আহমদ বলিষ্ঠ ভূমিকা পালন করছেন I

কমিউনিটি অনার্স অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে মনসুর আহমদ বলেন, ‘হাউস অফ লর্ডস এর এই বিরল সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত I ব্রিটিশ সমাজে মানব সেবামূলক কর্মকান্ডে সম্মানজনক এ স্বীকৃতি নিঃসন্দেহে আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত  করেছে I’

উল্লেখ্য, ব্রিটিশ সমাজে বিশেষ অবদান, অব্যাহত সহযোগিতা এবং নিঃস্বার্থ সেচ্ছাসেবার স্বীকৃতি স্বরূপ ২০২২ সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মাননা – ‘ব্রিটিশ এম্পেয়ার মেডেল (BEM)’ খেতাব এ ভূষিত হন মনসুর আহমদ এবং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এর আমন্ত্রণে স্ত্রী সহ ৩রা মে ২০২৩ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস – রয়েল গার্ডেন পার্টিতে যোগদান করেন I

মনসুর আহমদ যিনি পেশায় একজন একাউন্টেন্ট বর্তমানে যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম দাতব্য সংস্থা আল্ শিরকাতুল ইসলামীয়ার একাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন I তিনি আহমদিয়া মুসলিম জামাত, যুক্তরাজ্যের একজন জীবন উৎসর্গকারী সদস্য I

Please follow and like us: