বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

যুগীখালি ইউনিয়ানের ৭ নং ওর্য়াডে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতারণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের মহামারীতে ভুগছে তখন নিজ উদ্যোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২নং যুগীখালি ইউনিয়ানের মেম্বর মফিজুল ইসলামের সহযোগীতায় হাফিজুর রহমানের উদ্যোগে ৭নং ওর্য়াডে কর্মহীন হয়ে পড়া দুস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করে ওফাপুর গ্রামের কর্মহীন দুস্থ-অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে মেম্বর মফিজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, মানুষ মানুষের জন্য কেউ ইচ্ছাকৃত ভাবে দরিদ্র হয়না, তারা আসলে পরিস্থিতির স্বীকার। এমন দুর্যোগের সময় সবারি একে অপরেরতসহোযোগিতায় নিজেকে মেলে ধরা উচিৎ।

খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি করোনাভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে বলেন, ‘ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন।’

Please follow and like us: