, || - ||

রংঙ্গিন খামের ভালোবাসা – রুমানা আক্তার রত্না

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী

রংঙ্গিন খামের ভালোবাসা

রুমানা আক্তার রত্না
একটা নতুন পত্র দিও,
রঙিন খামে পুরে,
না-বলা সব কথার মালা
লিখো ভালোবেসে, সুরে।কেমন আছো, কোথায় আছো,
কেমনে কাটাও দিন—
তোমার জন্য মনটা মম
ভীষণ উদাসীন।

তোমার লেখা পত্রখানায়
রেখো কিছু মায়া,
শব্দগুলোর ফাঁকে রেখো
ভালোবাসার ছোঁয়া।

তোমার কলমে উঠুক ভেসে
হৃদ্যাভিমান নীরবতার বাণী,
মিথ্যা হলেও লিখো শেষে—
“শুধু তোমায় ভালোবাসি।”

Please follow and like us: