মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রথমেই যে নাম আসে, সেটা হলো পুলিশ। বলা হয়ে থাকে পুলিশ জনগণের সেবক। পুলিশ দেশমাতার নির্ভীক সৈনিক। পুলিশ সদাজাগ্রত বীর। পুলিশ জনগনের বন্ধু। বিপদে যার কাছে আশ্রয় নেয়া যায় তিনিই বন্ধু। শুধু তাই নয় পুলিশ সমাজের ভারসাম্য রক্ষা করে। অপরাধ নিমূলে সচেষ্ট থাকে, থাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে। এগুরু দায়িত্ব পালনের ক্ষেত্রে চাই দেশ প্রেম। দলমতের উর্দ্ধে থেকে নিজ দায়িত্ব পালন করতে পারলেই যেমন সফল হওয়া যায়। তেমনি দক্ষ, সৎ, সাহসী পুলিশ অফিসার দেশের মানুষের কল্যাণে কাজ করবে এটাই কাম্য।
জনগনের নিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে যোগ্য, সৎ, সাহসী, পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনই এক জন দেশমাতার নির্ভীক সৈনিকের সন্ধান মিলছে তিনি হলেন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান।পুলিশ যে জনগণের বন্ধু প্রতিনিয়ত প্রমান করে চলছে তিনি।
রংপুর সদর উপজেলায় পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে সচেতনতা মুলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর ২০১৮ রোজ বৃহস্পতিবার সকাল ১১:৩০ঘটিকার দিকে সদর উপজেলার সদ্য পুষ্করিনী ইউনিয়নের ভূড়ারঘাট ও পালিচড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সচেতনামূলক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ)জনাব সাইফুর রহমান সাইফ।
এ সময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত হাবিবুর রহমান, বাজার কমিটির সভাপতি আকমল হোসেন’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বৈঠক শেষে অভিযান পরিচালনা করে হেলমেট বিহীন ১০টি মোটরসাইকেল আটক করা হয় এবং ৩০টি মোটরসাইকেলের মামলা করা হয়। এ সময় হেলমেট পরিহিত বাইকারদেরকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাঈফুর রহমান সাইফ।