, || - ||

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল এএসপি মিথুন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

 

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় (নভেম্বর-২০১৯) টানা তৃতীয় বারের মত রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন দিনাজপুর জেলার বিরামপুর-নবাবগঞ্জ সার্কেল অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার। গত ২৩ ডিসেম্বর রংপুর রেঞ্জের মাসিক পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে মনোনীত করা হয়। তিনি বিশেষ ট্রেনিংয়ে ঢাকায় অবস্থান করায় বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যরে (বিপিএম) নিকট হতে তাঁর পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন (বিপিএম)।
সম্মাননা হাতে পেয়ে শুক্রবার এএসপি মিথুন সরকার জানান, স্বীকৃতি সবসময় অনুপ্রেরণাদায়ক। তবে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা এবং বিরামপুর ও নবাবগঞ্জ থানার ওসিসহ সকল অফিসারগণের সহযোগীতায় আমার এই অর্জন সম্ভব হয়েছে। তাঁর এই স্বীকৃতি স্বরুপ বিরামপুর ও নবাবগঞ্জের সাধারণ মানুষের ভালোবাসা ও সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Please follow and like us: