নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
জিয়াউল হক বাবলু তার নাম। বয়স ২২ বছর। সে ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সন্তান। পেশায় ছাত্র কিন্তু নেশা তার রক্তদানে মানবসেবা। ধনী কিংবা গরিব কাছে কিংবা দূরে, দিনে হউক কিংবা রাতে যখন যেখানে গিয়ে রক্ত দিতে হয় সেখানে নিজ খরচে ছুটে যায় বাবলু। ছাগলনাইয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশন নামে গড়ে তুলেছেন একটি সেচ্ছাসেবী সংগঠন। ২০১৫ সাল থেকে ২০১৮ সালের ৮ এপ্রিল পর্যন্ত মোট ৯ বার রক্ত দিয়েছে এ যুবক। প্রতি চার মাস পরপর সে রক্ত দিয়ে যাচ্ছে। শুধু রক্তদানে মানবসেবাতে থেমে নেই বাবলু। ছাগলনাইয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সকল সদস্যকে নিয়ে অসহায় মানুষের সহায়তায় নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাবলু।
Please follow and like us: