বিশ্বব্যাপী প্রানঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সংকটাপন্ন সময় চলছে। এই সংকটাপন্ন পরিস্থিতিতে মানুষের মুখে হাসি ফোটাতে অসহায় মানুষদের পাশে এসে দাড়িয়েছে ” রক্ত কণিকা ব্লাড ডোনেশন “যার মূল উদ্দোক্তা শেখ সেলিম। আজ মঙ্গলবার (২৮ রমজান) বিকেল তিনটা থেকে এনায়েতপুর এবং বেলকুচির ৩২ টি পরিবারের মধ্যে রক্ত কণিকা ব্লাড ডোনেশন এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।তবে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এতিম এবং প্রতিবন্ধীদের। বিতরনকৃত প্রতিটি ব্যাগে ছিলো- ১ প্যাকেট লাচ্ছা,১ প্যাকেট সেমাই,১ কেজি মিসরি,৫০ গ্রাম কিসমিস, ১ প্যাকেট গুঁড়ো দুধ,২৫০ গ্রাম ডাল এবং ১ টি সাবান। রক্ত কণিকা ব্লাড ডোনেশন, সিরাজগঞ্জ এর মূল উদ্দোক্তা শেখ সেলিম জানান, আমাদের এই রক্ত কণিকা ব্লাড ডোনেশনের পথচলা শুরু হয় ২০২০ সাল থেকে। আমাদের শ্লোগান – হাসবে রোগী বাঁচবে প্রান, করবো মোরা রক্ত দান।বর্তমান করোনাকালীন সময়টা সবার খারাপ যাচ্ছে। যারা অসহায়, দুস্থ, এতিম যারা কাজ না থাকার কারনে না খেয়ে দিন পার করছে তাদের পাশে দাঁড়ানো টাই আমাদের উদ্দেশ্য। আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি ঈদ উপহার সামগ্রী নিয়ে এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের রক্ত কণিকা ব্লাড ডোনেশন মেম্বারদের অক্লান্ত পরিশ্রমের কারনেই আজ আমরা আমাদের উদ্দেশ্য সফলতার সাথে সম্পূর্ণ করেছি। ঈদের দিন কাউকে যেনো না খেয়ে থাকতে না হয় তার জন্য ঈদের আগেই ঈদ সামগ্রী তুলে দিলাম।
, || - ||
রক্ত কণিকা ব্লাড ডোনেশন এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
Please follow and like us: