সৈয়দ আশিকুর রহমান আশিক(১৯) নামে বেসরকারী বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসিফিকের তড়িৎ প্রকৌশল বিভাগের ২য় বিভাগের এক শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়া গেছে। তাঁর সন্ধান চেয়ে তার পরিবার পক্ষ থেকে রাজধানীর কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে যার নম্বর-১০৯০।
নিখোঁজ আশিকের মামা মোরশেদ জানান, গত ১৮ তারিখ রাগ করে এশার নামাজের পর বাসা থেকে বের হয়ে যায় আশিক এবং অনুমানিক রাত ১ঃ৩০ এর দিকে তার ফোন বন্ধ পাওয়া যায়। সেই রাতেই তার নিখোঁজের জন্য রাজধানীর কাফরুল থানায় জিডিটি করা হয়। পুলিশ তার ফোন নম্বর ট্র্যাক করে সর্বশেষ লোকেশন দেখতে পান মুন্সিগঞ্জের গজারিয়ায় নদীর ধারে।
আশিককে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে এবং নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
০১৮১৭৭১৮১৭১৬
০১৬৮৯৯৩৬২১৩
সৈয়দ আশিকুর রহমান আশিক তার তার বাবা-মায়ের প্রথম সন্তান। তিনি তার বাবা মায়ের সাথে রাজধানীর কাফরুল থানায় বসবাস করতেন।
Please follow and like us: