, || - ||

রাজনীতির মাঠে শান্তি ফিরাতে সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাতিকে আরেক ধাপ এগিয়ে নিতে হবে-ইনু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
তথ্যমন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জাতিকে আরেক ধাপ উঠাতে সুশাসন ও রাজনৈতিক শান্তিসহ নয়টি পদক্ষেপ দিতে হবে। তিনি বলেন, দুর্নীতিবাজদের সিন্ডিকেট ধ্বংস করে সকল স্থরে সুশাসন ও বিএনপি-জামাতদের বিতাড়িত করে রাজনীতির মাঠে শান্তি ফিরাতে হবে। তিনি আরো বলেন,বিএনপি-জামাত যতদিন আত্মসর্ম্পনে বাধ্য না হবে, ততদিন রাজনীতির মাঠে অশান্তির সম্ভবনা চলতেই থাকবে।
আজ শনিবার সকাল ১১টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ মাঠে জাসদ ছাত্র লীগের সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী ও জাসদ কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন,ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা,সাধারণ সম্পাদক এসএম আনসার আলী সহ কেন্দ্রীয় জেলা ও উপজেলা জাসদ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সন্মেলন শেষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী কমিটি ঘোষনা করেন,তিনি বলেন বাংলাদেশ ছাত্রলীগ জাসদ ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান,সাধারণ সম্পাদক তুষার হোসেন ও বাংলাদেশ ছাত্রলীগ ভেড়ামারা কলেজ শাখার সভাপতি মো: মিলন আলী, সাধারণ সম্পাদক সাকিল হোসেন।

Please follow and like us: