সিরাজগঞ্জ পৌরসভার পরপর দুইবার নির্বাচিত ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর রুমানা রেশমা, মানবিক ও সামাজিক কাজ করে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তিনি শুধু সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নয়। তিনি সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহবায়ক হিসাবে সততার সহিত দায়িত্ব পালন করছে। আওয়ামী লীগের দুর্দিনে প্রথম সারিতে থেকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন এবং দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই সংরক্ষিত নারী কাউন্সিলর রুমানা রেশমা সিরাজগঞ্জ জেলায় একজন মানবতার মা হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে।
রোমানা রেশমা করোনাকালীন সময়ে নিজস্ব অর্থায়নে ওয়ার্ডবাসীর জন্য যে উন্নয়নমুলক কার্যক্রম চালিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখেন। ছোটবেলা থেকে পরিবারের অনুপ্রেরণায় বাংলাদেশ আ’লীগের রাজনীতি পরিবারে বেড়ে উঠেন এই নেত্রী। সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর রুমানা রেশমা বলেন, কাউন্সিলর হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে সর্বদাই মানুষের সেবাই নিজেকে নিয়োজিত রেখেছি। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি। এলাকার রাস্তা সংস্কার, মসজিদ, এতিম খানা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত
রেখেছি। তাছাড়া সরকারের বয়স্ক ভাতা,
বিধবা ভাতা সহ বিভিন্ন সরকারি কর্মসূচী সঠিক ভাবে পালন করেছি।
সিরাজগঞ্জ ১৪ নং ওয়ার্ড মালশাপাড়া গ্রামের রেখা পারভিন বলেন ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রুমানা রেশমা অত্যন্ত সৎ এবং মানবিক কাউন্সিলর। তিনি হিজড়া সম্প্রদায়ের মাঝে বিতরণ করেছেন সেলাই মেশিন। করোনাকালীন সময়ে মানুষদের বিভিন্ন প্রকার খাদ্য এবং আর্থিক সহযোগিতা করে ব্যাপক দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন মিটিং মিছিলে প্রথম সারিতে তাকে দেখা যায়। তিনি আওয়ামী লীগের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।