রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির ফায়ারিং স্কট থেকে ছোড়া গুলিতে এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। গুলিবিদ্ধ হওয়া ব্যাক্তির নাম এনামুল হক। গতকাল রবিবার দুপুরে চারঘাট বাজারের চৌরাস্তার মোড়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। আহত ব্যক্তি উপজেলার মিয়াপুর গ্রামের মৃত নাদের মন্ডলের ছেলে। এলাকাবাসি জানান,রবিবার সকাল থেকেই সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমি ফায়ারিং স্কটে প্রশিক্ষণ চলছিল। দুপুরে হঠাৎ করে একটি গুলি চারঘাট বাজার চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা এনামুল হকের বাম পায়ের উড়ুর ওপর গিয়ে বিদ্ধ হয়। এতে এনামুল গুরুতর আহত হোন। পরে আহত অবস্থায় স্থানীয় জনতা এনামুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এবং সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম রবিন জানান, আহত এনামুলের পায়ের উড়ুতে লাগা গুলিটি এখানে বের করতে না পারায় তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে পুলিশ একাডেমির থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। চারঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) কবীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলিটি প্রশিক্ষণ ফায়ারিং স্কট থেকে ছিটকে এসে এনামুল হক গুলি বিদ্ধ হন। তবে ঘটনাটি জানার পর বিষয়টি তারা খতিয়ে দেখছেন। উল্লেখ্য,এর আগে গত ২৮ নভেম্বর একইভাবে মিয়াপুর গ্রামের জনির স্ত্রী শাপলা খাতুন ছাদে কাপড় শুকাতে গিয়ে পুলিশ একাডেমির ফায়ারিং স্কট থেকে ছোড়া গুলিতে আহত হয়।
, || - ||
রাজশাহীতে একাডেমির প্রশিক্ষণ ফায়ারিং স্কটের গুলিতে আহত ১
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: