করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহী জেলার সকল এনজিওর কিস্তি আদায় স্থগিতের ঘোষণা দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। সোমবার (২৩ মার্চ) থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দরিদ্র জনগোষ্ঠীর অবস্থা বিবেচনা করে কিস্তি আদায় স্থগিত অনুরোধ করেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। সোমবার দুপুর ১ টা ৫৪ মিনিটে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক তার ফেসবুক আইডিতে ৩০ এপ্রিল পর্যন্ত রাজশাহী জেলার সকল এনজিও কে কিস্তি আদায় না করার জন্য অনুরোধ করেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যা লেখেন তা হুবহু তুলে ধরা হলো, ঔকরোনা প্রতিরোধে দরিদ্র মানুষের অবস্থা বিবেচনা করে জেলার সকল এনজিও’র কিস্তি আদায় ৩০০৪-২০২০ পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ করেন।এদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে জেলার মাইক্রো ক্রেডিট কার্যক্রম পরিচালনাকারী সকল এনজিওর কিস্তি আদায় স্থগিতের জন্য বিজ্ঞতি প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকালে জেলা প্রসাষকের অফিস থেকে রাজশাহী বিভাগী কমিশনারসহ উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যা বরাবর অনুলিপি প্রেরন করা হয় বলে জানাগেছে।
সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
রাজশাহীতে এনজিও’র কিস্তি আদায় স্থগিত করার ঘোষণা দিল জেলা প্রশাসন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: