রাজশাহীতে এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার সময় মহানগীর শিশু একাডেমী সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে এ উৎসব পালিত হয়। এশিয়ান টিভি রাজশাহী জেলা প্রতিনিধি আবু কাওসার মাখনের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহাকারি পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের, এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, চ্যানেল আই স্টাফ রিপোর্টার আবু সালে মো: ফাত্তাহ, এনটিভির সি: সাংবাদিক শ.ম সাজু, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আখতার রহমান। এতে উপস্থিত ছিলেন,দূর্গাপুর ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী, সংবাদ চলমান সম্পাদক ইমদাদুল হক,বিএমএসএফ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ। সাংবাদিক শাহিনুর রহমান সোনা’র সঞ্চালনায় এ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিজয় টিভির মাজহারুল ইসলাম চপল, বিএমএসএফ জেলা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাগর নোমানী,স্বদেশ প্রতিদিন রাজশাহী প্রতিনিধি আল আমিন ও এশিয়ান টিভি তানোর প্রতিনিধি মাহবুব আলম জুয়েল প্রমুখ। এর আগে অনুষ্টানের শুরুতে পবিত্র কোর-আন তিলাওয়াত পাঠ করেন তরুন সাংবাদিক আমানুল্লাহ আমান, এছাড়া অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
, || - ||
রাজশাহীতে এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি উৎসব পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: