সবুজের অনন্যতায় স্বপ্ন হোক বাস্তবতা এই শ্লোগানকে সামনে রেখে আজ রবিবার রাজশাহী গভঃ ল্যাবরেটরী হাই স্কুলে দিন দিনব্যাপী উদ্ভিদ প্রেমী গ্রিন ড্রিম বাংলাদেশের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত্য অনুষ্ঠানটি গ্রিন ড্রিম বাংলাদেশের অন্যতম সদস্য আমিনুল করিমের সঞ্চালনায় ও গ্রিন ড্রিম বাংলাদেশের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী সামাজিক বন বিভাগের সহকারি বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা শিক্ষা অফিসার মোহাম্মাদ- নাসির উদ্দীন। রাজশাহী গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক নাজনীন আহমেদ। রাজশাহী ৫ নং হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আগত অতিথিদের বিভিন্ন ক্যাটাগরিতে, সম্মাননা স্মারক প্রদান ও পুরুস্কার বিত্তরন করেন।
Please follow and like us: