রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড)-২০২০ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে নগরভবনের মেয়রের কক্ষে কয়েকটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে এবার জেলার ৯ উপজেলায় সর্বমোট এক হাজার ৭৫৪টি কেন্দ্রে ২ লাখ ৮৮ হাজার ২৪৫ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।এবং ৪ অক্টোবর রবিবার থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পক্ষকালব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে নগরীতে মোট ৬৩ হাজার ৪৭৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ডে রাজশাহী মহানগরীতে ৩৮৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ১ শ ৫৫ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৩শ ২৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম বাস্তবায়ন করতে প্রতিটি কেন্দ্রে ২ জন করে সর্বমোট ৭৬৮ জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখা হয়েছে। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম বনি, রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার প্রমুখ।#
, || - ||
রাজশাহীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: