শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে জাল নোট-সহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

রাজশাহীতে জাল নোট-সহ প্রতারক চক্রের মূলহোতা শহিদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকা তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫হাজার টাকার জাল নোট, ৯ হাজার টাকা নগদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতার শহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাটবাকইল গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতার শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত থেকে জাল টাকা তৈরি ও বাজারজাত করে আসছিলেন। তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

Please follow and like us: