, || - ||

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে
একটি বেসরকারি সংস্থার (এনজিও) ফারুক হোসেন (৪৫) নামে এক
কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রোববার (১০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহী মহানগরীর
ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর
গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে ফারুক হোসেন। তিনি
বেসরকারি সংস্থা আশা’র রাজশাহীর উপশহর শাখার ব্যবস্থাপক ছিলেন।
তিনি রাজশাহী শহরের সুফিয়ানের মোড় এলাকায় বাসা ভাড়া নিয়ে
বসবাস করতেন।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুর হোসেন জানান,
ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই। ইফতারের
আগে ফারুক হোসেন মোটরসাইকেল নিয়ে লেভেল ক্রসিংটি পার
হচ্ছিলেন। এ সময় একটি ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে লাইনে
কাটা পড়ে দ্বিখন্ড হয়েছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী
মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। সেখান থেকে তার পরিবারের
সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি
অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us: