দেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন এবং তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সরকারের উদ্যোগে আগামী ২ মে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬।
এদিন বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানটি সারা দেশে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।
এরই ধারাবাহিকতায় রাজশাহীতে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানটি বড় পর্দায় প্রদর্শনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নগরবাসীকে অংশগ্রহণের সুযোগ দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-এর উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে সুসজ্জিত ক্যারাভান গাড়ির মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি নগরজুড়ে ব্যানার, ফেস্টুন ও ওভারহেড ব্যানার স্থাপন করে সাধারণ মানুষের মাঝে কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহানগরবাসীকে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ এবং দেশের ক্রীড়া অঙ্গনকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।
সোমবার , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন উপলক্ষে প্রচারণা শুরু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।
Please follow and like us: