, || - ||

রাজশাহীতে নাজমুল হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

রাজশাহীর বাঘা উপজেলার নাজমুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম সুমন হোসেন (১৯)। তার বাড়ি নাটোরের লালপুর উপজেলার মনিহারপুর গ্রামে। বাবার নাম আরজেদ ভোলা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রীজ এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করার কারণে গত ১৪ জানুয়ারি রাতে নাজমুলকে কুপিয়ে হত্যা করা হয়। আর হামলায় আহত হন ওই ছাত্রীর বাবা এবং ভাই। উপজেলার সুলতানপুর গ্রামের ভোলার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত নাজমুলের বাড়িও সুলতানপুর গ্রামে। সুমনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল এ হামলা চালায়। এরপর থেকেই পলাতক ছিল অভিযুক্ত সুমন। র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, সুমন নাজমুলের ভাগনিকে উত্ত্যক্ত করতো। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। কিন্তু সুমনই পলাতক ছিলো। অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। নারায়ণগঞ্জ থেকে এনে তাকে বিকেলে র‌্যাব সদস্যরা সুমনকে বাঘা থানায় হস্তান্তর করে।

Please follow and like us: