, || - ||

রাজশাহীতে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

রাজশাহী মহানগরীতে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় মহানগরীর সিএন্ডবি মোড় থেকে র‌্যালি বের করা হয়।

এসময় চিড়িয়াখানার সামনের সড়ক দিয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক একেএম সারোয়ার জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক  হামিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ,মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। পরে পাঁচজন ক্যান্সার রোগীর মাঝে টাকার চেক হস্তান্তর ও পাঁচজনকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। অনুষ্টান শেষে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please follow and like us: