, || - ||

রাজশাহীতে বেলুন ফোলাতে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

রাজশাহীর বাঘা উপজেলায় বেলুন ফোলাতে গিয়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত শিশু আফরিনা আকতার (৫) উপজেলার আহম্মদপুর গ্রামের আসলাম আলীর মেয়ে। জানা যায়, সোমবার সকাল ৮ টার দিকে আফরিন একটি বেলুন ফোলানোর চেষ্টা করে। এ সময় বেলুনটি ফেটে যায় এবং বেলুনের কিছু অংশ তার স্বাশনালীর ভেতরে ঢুকে যায়। পরে তার নিস্বাস নিতে সমস্যা হলে তাকে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষনিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। এবং রাজশাহীতে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অবুঝ শিশু আফরিনা আকতারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।#

Please follow and like us: