, || - ||

রাজশাহীতে রাজন হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

রাজশাহীতে মহানগরীর শিরোইল মালদা কলোনীর রাজন শেখ নামের এক যুবক হত্যাকারীদের ফাঁসির দাবী মানববন্ধন অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমার নামাজের পর নগরীর মালদা কলোনীতে রাজনের পরিবার ও এলাকাবাসী আয়োজনে এ মানববন্ধন অনুষ্টিত হয়্। এসময় উক্ত মানববন্ধন থেকে হত্যাকারী সোহেল,শাহানা বেগম,আরমান আলীসহ হত্যায় মদদদাতা সোহেলের আব্দুর রহিমের ফাঁসির দাবী জানানো হয়। এতে রাজনের মা নুরবানু অভিযোগ করে বলেন, তার ছেলে হত্যার ৪০দিন পার হয়ে গেলেও হত্যাকারী সোহেলের মা, বাবা হুকুম দাতা হলেও অজ্ঞাত কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে না। এবং সোহেলের মা ও বাবা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ না দেখার ভান করেন। এছাড়া আসামীদেরকে পুলিশ গ্রেফতার না করায় তারা তাদেরকে হুমকি দামকি দিচ্ছে বলে রাজনের মা অভিযোগ করেন মানববন্ধনে। দ্রুত এই মামলার সকল আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তশূলক শাস্তি স্বরুপ ফাঁসির দাবী জানান তিনি। তার এই দাবীর সাথে মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী সকলেই একাত্বতা প্রকাশ করেন এবং তারাও আসামীদের ফাঁসির দাবী জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন,নুরবানু,আব্দুর রাজ্জাক,সার্জেন আহম্মেদ,রোকেয়া,আনিসুর রহমান, হযরত আলী, কাশেম আলী, রাজু আহম্মেদ, মুন্না ও বিকুলসহ শত শত বাসি। উল্লেখ্য গত বছরের ৩০ নভেম্বর সোহেল প্রকাশ্যে বাজারের মধ্যে হাঁসুয়া দিয়ে আঘাত করে রাজনকে হত্যা করে। এ নিয়ে সেদিনই বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ঘটনার মূলহোতা সোহেল ও সোহেলের চাচা আব্দুর রহিম জেল-হাজতে রয়েছেন। বাকীরা পলাতক রয়েছেন।

Please follow and like us: