নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর মতিহার থানার খড়খড়ি বাইপাস এলাকায় মাছ ব্যবসা কেন্দ্র করে বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারিতে আহত যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহন আলী (৩০)। তিনি পবার ললিতাহার গ্রামের আবু হানিফের ছেলে।এবং তিনি পারিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। মতিহার থানার ওসি শাহদাৎ হোসেন খান বলেন,মোহন আলী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১০টার দিকে মারা যান। এর আগে গত ২১ সেপ্টেম্বর রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি বাইপাস মোড়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে মোহন গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।এ ঘটনায় ছয়জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারেও পাঠানো হয়েছে।
রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
রাজশাহীতে সন্ত্রাসীদের মারপিটে যুবলীগ নেতার মৃত্যু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: