, || - ||

রাজশাহীতে হলুদ সাংবাদিকদের দৌরাত্বে অতিষ্ট সচেতন মহল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

নাজিম হাসান,রাজশাহী :
রাজশাহীতে সাংবাদিক পরিচয়ে দাপটের সাথে দালালী করছে কথিত হলুদ সাংবাদিকরা। তাদের দৌরাত্ব বেড়ে যাওয়ায় এলাকাবাসী ও সচেতন মহল অতিষ্ট হয়ে উঠেছে। সাংবাদিক নামধারীদের উৎপাত এতই বেড়েছে যে তাদের আচরণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা কাগজপত্র বিহীন মোটরসাইকেলে লিখে রেখেছে প্রেস কেউ বা সাংবাদিক। ফলে প্রকৃত সাংবাদিকরা পড়ছেন চরম বিপাকে। ওই সব ভুয়া কথিত নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ গ্রেপ্তারের দাবি জানিয়ে ঊর্ধ্বতন প্রশাসনের হস্থ্যক্ষেপ কামনা করছেন এলাকার ভুক্তভোগী ও সচেতন মহল। সরজমিনে ঘুরে দেখাগেছে রাজশাহীর সদরসহ বাগমারা,পুঠিয়া,দুর্গাপুর, চারঘাট,তানোর,বাঘা,মোহনপুর ও গোদাগাড়ীতে হলুদ নতুন বেশ কেছু অসাংবাদিক গড়ে উঠেছে। তারা ঢাকা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনিয়মিত প্রকাশিত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা এবং ভুইফোড়ন রেজিষ্টার বিভিন্ন অনলাইনের ভুয়া পরিচয়পত্র মোটা অংকের টাকা দিয়ে কিনে নিয়ে এলাকায় এসে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাজানো বিভিন্ন গল্প এবং বিভিন্ন ব্যক্তি’র সাথে যোগাযোগ ও কথা না বলেই তাদের নাম ব্যবহার করে নিজের ইচ্ছেমত বক্তব্য লিখে ভুইফোড়ন রেজিষ্টার বিভিন্ন অনলাইন পত্রিকায় ছাপিয়ে নিজেরাই ওই পত্রিকাগুলোর কম্পপিউটার ও মোবাইল ফোনের মাধ্যমে কাটিং করে একে অন্যকে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। যা এদের পিছনে রয়েছে দুর্নীতিবাজ জনপ্রতিনিধিসহ ক্ষমতাসীন দলের বেশকেছু নেতাকর্মীরা। এবং তারা উপজেলা,পৌরসভা এবং ইউনিয়ন গুলোর বিভিন্ন দপ্তরে অপকর্মের তদবির দাপটের সাথে দেখিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিতচ্ছেন। এছাড়া তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে জিম্মি করে রেখে ইচ্ছেমত চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। ফলে অসহায় হয়ে পড়েছেন সরকারি ও বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। এদের করা বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করলে তাকেই পড়তে হচ্ছে ওই ভুইফোড়ন সাংবাদিকদের রশানলে। ফলে এদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ না করায় তাদের দৌরাত্ব বেড়েই চলেছে। এদিকে বিভিন্ন দপ্তরে গিয়ে মতাসীন দলের নেতা ও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি করছেন বলে একাধিক অভিযোগ উঠেছে। তারা চাঁদা না দিলে তাদের বিরুদ্ধে বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য জুড়ে ভুইফোড়ন প্রত্রিকায় সংবাদ ছাপিয়ে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে বদলী করা হবে বলে হুমকি ধামকি দিয়ে ব্ল্যাকমেইল করা হচেছ।এসব হলুদ সাংবাদিকরা চাদাবাজী করায় এলাকাবাসী ও সচেতন মহল অতিষ্ট হয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে বর্তমান সরকার কোন প্রকার ব্যবস্থা না নেয়ায় প্রকৃত সাংবাদিকসহ সংবাদকর্মীদের ভাবমুর্তি ব্যাপকভাবে ক্ষণ্ন হচ্ছে বলে অভিযোগ পাওয়াগেছে। তবে ওই সব ভুয়া নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্থ্যক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকার সচেতন মহল।

Please follow and like us: