রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক নভেল করোনা আক্রান্ত রোগীকে নেয়ার পথে মৃত্যৃ হয়েছে। গতকাল বুধবার (০৩ জুন) বেলা ১১টার দিকে তীব্র শ্বাসকষ্টে রামেক হাসপাতালের সামনের রাস্তায় তিনি মারা যান। মৃত ঔই রোগীর নাম রবিউল ইসলাম (৪৫)। তার বাড়ি চাঁপাইনবাববগঞ্জ সদর উপজেলার নয়াগোলা গ্রামে। রবিউল ঢাকায় থাকতেন। সেখান থেকে বাড়ি ফেরার পর নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছিল। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রবিউলের মৃত্যু হয়েছে। পরে লাশ চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশন স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হবে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করে জানান,বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় রবিউলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাধারণ রোগী হিসেবেই অ্যাম্বুলেন্স ভাড়া করে রামেক হাসপাতালে আনা হয়। প্রথমে স্বজনরা জানাননি যে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এবং মারা যাওয়ার পর তারা স্বজনরা জানিয়েছেন যে রবিউল করোনা পজিটিভ ছিলেন। রবিউল ইসলামকে স্বল্প পরিসারে প্রশাসনের লোকজনের উপস্থিতিতে তার জানাযা শেষে পারিবারকি গোরস্থানে তাকে দাফন করা হবে। তিনি বলেন, তথ্য গোপন করে রবিউলকে হাসপাতালে আনার কারণে অনেকেরই সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। মানুষ এতো অসচেতন হলে তো করোনাভাইরাস মোকাবিলা করা অসম্ভব।#
, || - ||
রাজশাহীতে হাসপাতালে নেয়ার আগেই করোনা রোগীর মৃত্যু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: